Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডোম ইনোর এমডি আবদুস সালামকে আত্মসমর্পণের নির্দেশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৭:১০ পিএম

ডোম ইনোর এমডি আবদুস সালামকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্ট। ফাইল ছবি

Advertisement

দুদকের দায়ের করা এক মামলায় ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক স্থপতি আবদুস সালামকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগাম জামিনের আবেদন খারিজ করে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী একেএম ফারহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল  হোসেন। আইনজীবী একেএম ফারহান জানান, হাইকোর্ট তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

পরে আমিন উদ্দিন মানিক জানান, বনানীর আবাসিক এলাকায় জনৈক মো. সিরাজুল ইসলাম তৎকালীন ডিআইটি থেকে ১৯৭৪ সালে ৫ কাঠা জমি বরাদ্দ পান। তার মৃত্যুর পর ওই প্লটের ওয়ারিশসূত্রে স্ত্রী বেগম রোকেয়া ইসলাম, ছেলে মো. এনামুল হক, মো. একরামুল হক, মেয়ে আক্তার বানু ও নাহিদ আক্তার মালিক হন।

পরে ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ডোম ইনো প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে ফ্ল্যাট নির্মাণের জন্য এনামুল হকের স্বাক্ষর ছাড়াই চুক্তিপত্র স্বাক্ষর হয়। পরে ডোম ইনো প্রোপার্টিজের অনুকূলে আমমোক্তারনামার মাধ্যমে ক্ষমতাসহ ইমারত নির্মাণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব দেন। এনামুল হক ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত লন্ডনে ছিলেন। 

ডোম ইনো প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মো. আবদুস সালামের স্বাক্ষরে এনামুল হকের স্বাক্ষর জাল করে রাজউক থেকে অনুমোদন করান। 

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর পাঁচজনকে আসামি করে ২০১৬ সালের ৮ নভেম্বর বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা নকশা অনুমোদন দেখিয়ে নির্মাণ কাজ করার অভিযোগ আনা হয় বলে জানান আমিন উদ্দিন মানিক।

Advertisement

ডোম ইনো আত্মসমর্পণের নির্দেশ

Advertisement

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম