Logo
Logo
×

Advertisement

জাতীয়

রবিউল হুসাইনের বাসায় গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৫১ পিএম

রবিউল হুসাইনের বাসায় গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ছবি: বাসস

Advertisement

প্রখ্যাত কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার বিকালে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।

প্রধানমন্ত্রী কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও স্বান্তনা দেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

এর আগে এক শোকবার্তায় রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।

প্রধানমন্ত্রী বলেন, ‘রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।’
শেখ হাসিনা বলেন, পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি বলেন, ‘রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

রবিউল হুসাইন মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Advertisement

পতি রবিউল হুসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় যেভাবে

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় যেভাবে

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম