Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ পিএম

বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিচারের রায় দ্রুততম সময়ে দেয়ায় বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বহুগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ইংরেজির পাশাপাশি বাংলায়ও রায় লেখার বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।  

সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একটি রাষ্ট্র পরিচালনায় আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সকল নাগরিক যাতে আইগত সহায়তা পায় সেজন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা- ন্যাশনাল লিগাল এইড সার্ভিসেস প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে দরিদ্র ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুনিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছিল। হত্যাকারীদের নানাভাবে মদদ দেয়া হয়েছিল। হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি বিল জারি করা হয়। আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ ছিল না।

সেই সময় দেশে বিচারের বাণী নিভৃতে কাঁদে এমন অবস্থা ছিল। স্বজন হারানোর বেদনা নিয়ে আর কেউ বছরের পর বছর অতিবাহিত করুক আমরা তা চাই না।

Advertisement

প্রধানমন্ত্রী বিচার বিভাগ বাংলায়

Advertisement

আরও পড়ুন

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম