Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাদের নাম বললে আমার আর ঢাকায় আসা হবে না: আবদুল গাফফার চৌধুরী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ পিএম

তাদের নাম বললে আমার আর ঢাকায় আসা হবে না: আবদুল গাফফার চৌধুরী

জাতীয় প্রেস ক্লাবে ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেও অনেক রাজাকার রয়েছে বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরী। 

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এখনো রাজাকার আছে। অনেক রাজাকার আছে। এমনকি আমাদের জননেত্রী শেখ হাসিনার আশপাশেও আছে। তাদের নাম বললে আমার আর ঢাকায় আসা হবে না। তাই আমি নাম বলতে চাই না।

প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামে সংগঠনটির ওই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও উপস্থিত ছিলেন। 

জাতীয় প্রেস ক্লাবে আসার পর আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের নেতৃত্বাধীন বিশিষ্টজনরা। ছবি: যুগান্তর

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল গাফফার চৌধুরী বলেন, রাজাকারদের তালিকা করলে দেখা যাবে, রাজাকাররাই সেই তালিকা তৈরি করছে। ওই তালিকায় মুক্তিযোদ্ধারা রাজাকার, রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়ে যাবে।

আওয়ামী লীগের ভেতরে জামায়াতের লোকও আছে মন্তব্য করে বর্ষীয়ান এ সাংবাদিক আরও বলেন, আওয়ামী লীগে কত রাজাকার আছে। বিপদের সময় এরা ভয়ানকভাবে আসে। রাজাকারদের লিস্ট করার আগে এই রাজাকারদের তালিকা প্রকাশ করা উচিত। আওয়ামী লীগের ভেতরে জামায়াতের লোক ঢুকে গেছে। তারা এখন বঙ্গবন্ধুর নাম বেশি বলে।  

বাকশাল থাকলে ভালো হতো’ উল্লেখ করে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, বাকশালের সময় আওয়ামী লীগ দাঁড়াতে পারেনি। কারণ, বাকশাল গঠনের তিন মাসের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তাই বাকশাল ভালো-মন্দ যাচাইয়ের সুযোগ ছিল না। আমার ধারণা, বাকশাল থাকলে আজকের বাংলাদেশের দুর্নীতি, সন্ত্রাস এত ব্যাপক হতো না। 

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান রাজাকারকে শহীদ বলায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন। 

Advertisement

রাজাকার রাজাকারদের তালিকা আবদুল গাফফার চৌধুরী

Advertisement

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম