Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি: ইসি মাহবুব

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম

ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি: ইসি মাহবুব

ইসি মাহবুব তালুকদার। ফাইল ছবি

Advertisement

ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ইসি মাহবুব তালুকদার। দুই সিটি নির্বাচন নিয়ে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, শতকরা ২৫ ভাগের নিচে ভোট পড়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।  

এর আগে এ দিন ঢাকার দুই সিটিতে ভোট চলাকালে রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটকেন্দ্র পরিদর্শন করে 'অনেক অভিযোগ' পাওয়ার কথা জানিয়েছেন ইসি মাহবুব তালুকদার। 

নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, 'স্বচ্ছ শব্দের বানান আমি জানি, এর ব্যাপ্তি অনেক। এখানে অনেক অভিযোগ পেয়েছি, তবে এখন কোনো কথা বলব না। তাহলে তা ছড়িয়ে যাবে।

শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।

Advertisement

ইসি মাহবুব নির্বাচন

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেমিনারে বক্তারা মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম