Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইফার সেই সামীম আফজালের দুর্নীতি তদন্তের রিট শুনানি মুলতবি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮ পিএম

ইফার সেই সামীম আফজালের দুর্নীতি তদন্তের রিট শুনানি মুলতবি

সামীম মোহাম্মদ আফজাল। ফাইল ছবি

Advertisement

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে মঙ্গলবার এই আদেশ দেন।

তার বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারি রিট আবেদনটি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অর্থ ও হিসাব পরিচালক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার নওশের আলী মোল্লা। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আলম বাবর। 

রিটকারীর পক্ষে আদালতকে জানানো হয়, সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর দুদক চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়েছে।  বিষয়টি নিষ্পত্তি হওয়া আবশ্যক। দুদকের পক্ষে জানানো হয়,সামীমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, এই অবস্থায় আদালত কোনো আদেশ না দিয়ে ৮ সপ্তাহের জন্য শুনানি স্থগিত রাখেন।

Advertisement

ইফার সেই সামীম আফজালের দুর্নীতি তদন্তের রিট শুনানি মুলতবি

Advertisement

আরও পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম