Logo
Logo
×

Advertisement

জাতীয়

৬০ দিনের মধ্যে সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ পিএম

৬০ দিনের মধ্যে সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ

রিট দায়েরকারী উমায়ের বিন সাদী। ছবি: সংগৃহীত

Advertisement

পোশাকশিল্পসহ দেশের সব কল-কারখানায় ৬০ দিনের মধ্যে ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন আদালত। 

শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট মামলায় সম্পূরক এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

রিটে আবেদনকারীর পক্ষের আইনজীবী ইশরাত হাসান আদেশের পর বলেন, সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিংমল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে গত বছর একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুল জারির পর সম্প্রতি রেলওয়ে স্টেশন, বাসস্টেশন, বিমানবন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কাজ চলছে। কিন্তু গার্মেন্টসহ দেশের কল-কারখানাগুলোতে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অথচ গার্মেন্টস সেক্টরে কাজ করা নারী কর্মীদের অধিকাংশের বয়স ১৭ থেকে ৩১ বছর। তাদের বেশিরভাগেরই শিশু সন্তান রয়েছে।

এ ছাড়া গার্মন্টস, কল-কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার স্থাপনের বিষয়ে নীতিমালাও রয়েছে, আইনি বাধ্যবাধকতা আছে। এ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তার পরও কাজ হচ্ছে না। ফলে সম্পূরক আবেদন করে নির্দেশনা চেয়েছিলাম।

সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গার্মেন্টসসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন। 

৯ মাস বয়সী শিশু উমায়ের বিন সাদী ও তার মা ইশরাত জাহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ অক্টোবর ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

Advertisement

ব্রেস্ট ফিডিং কর্নার হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম