Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাজারে এলো ২০০ টাকার নোট

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০২:৩৭ পিএম

বাজারে এলো ২০০ টাকার নোট

Advertisement

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে ২০০ টাকা মূল্যমানের নোট। বাংলাদেশ ব্যাংক আজ দেশে প্রথমবারের মতো এই টাকা বাজারে ছেড়েছে।

এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে। আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও পাওয়া যাচ্ছে। 

২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে, তাতে আর তা লেখা থাকবে না।

 

 

Advertisement

দুইশ’ টাকার নোট

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম