Logo
Logo
×

Advertisement

জাতীয়

পিএসসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

পিএসসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন। ছবি: সংগৃহীত

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কর্ম কমিশন ভবনে লাল সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কমিশন ভবন ও চত্বরে আলোকসজ্জা করা হয়।

এই মহান দিবসকে স্মরণ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জাতির পিতার জন্ম না হলে পৃথিবীতে বাংলাদেশ নামের এই জাতিরাষ্ট্রের জন্ম হত না। বাঙালির একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান- পৃথিবীতে আমাদের আত্মপরিচয়কে উন্মোচিত করেছে। জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আসুন আমরা সবাই আমাদের সততা, মমতা ও দক্ষতাকে এই জাতিরাষ্ট্রের জন্য উৎসর্গ করে প্রজাতন্ত্রের মানুষের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমিশন সচিবালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।

Advertisement

পিএসসি

Advertisement

আরও পড়ুন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম