Logo
Logo
×

Advertisement

জাতীয়

করোনা ঝুঁকির মধ্যেই সৌদি থেকে দেশে ফিরলেন ৪০৬ জন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৮:২৩ পিএম

করোনা ঝুঁকির মধ্যেই সৌদি থেকে দেশে ফিরলেন ৪০৬ জন

ফাইল ছবি

Advertisement

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই সৌদি আরব থেকে ৪০৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।  বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তারা।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তবে এসব সৌদিফেরতদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে কিনা- সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি বিকাল ৫টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজ হবে। করোনা সংক্রমণের কোনো উপসর্গ না পাওয়া গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার শর্তে তাদের বাড়ি পাঠানো হবে।

জানা গেছে, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেয়া হয়। তারা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। 

Advertisement

করোনা ঝুঁকির মধ্যেই সৌদি থেকে দেশে ফিরলেন ৪০৬ জন

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম