Logo
Logo
×

Advertisement

জাতীয়

করোনা নিয়ে কোনো গুজব ছড়াবেন না: হাছান মাহমুদ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম

করোনা নিয়ে কোনো গুজব ছড়াবেন না: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

Advertisement

‘করোনাভাইরাস’ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে ‘করোনা পরিস্থিতিগত’ মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।

নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, প্রযোজক সমিতি ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে অনুরোধ জানাব, কেউ দয়া করে গুজব ছড়াবেন না। যেমন একটি গুজব ছড়ানো হয়েছে যে, ইউনাইটেড হাসপাতালে চারজন ডাক্তার করোনায় আক্রান্ত, যেটি পুরোপুরি গুজব। এ ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাব কেউ এ ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করলে আপনারাও তা প্রতিহত করবেন। 

ড. হাছান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মৃত্যুবরণ করেছেন, তার মেয়ে আমেরিকায় থাকেন। মেয়ে এসে বাবার সঙ্গে ছিলেন, চলে গেছেন, বাবা আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ পরিবারের মধ্যে সংক্রমণটা হয়েছে পরিবারের সদস্যের মাধ্যমে। সুতরাং সতর্কতার বিষয়গুলো আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন বলে আমি মনে করি।

নাট্যকার মামুনুর রশীদ জানান, আগামী ২২ থেকে ৩১ মার্চ সব নাটকের শুটিং স্থগিত রাখা হবে কি না- সন্ধ্যায় এক বৈঠকে দেশের নাট্যাঙ্গনের সব সমিতির প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে এসএ হক অলীক, ইরেশ জাকের, শহীদুজ্জামান সেলিম, সাজু মুন্তাসির, এজাজ মুন্না প্রমুখ সভায় অংশ নেন।

Advertisement

করোনা নিয়ে কোনো গুজব ছড়াবেন না: তথ্যমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম