Logo
Logo
×

Advertisement

জাতীয়

দিয়াবাড়ী কোয়ারেন্টিন সেন্টারে এখন যা হচ্ছে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

দিয়াবাড়ী কোয়ারেন্টিন সেন্টারে এখন যা হচ্ছে

Advertisement

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারেন্টিন সেন্টারে এখনও কোনো রোগী বা বিদেশফেরত কাউকে আনা হয়নি।  তবে সেন্টারটি গোছানোর কাজ চলছে। 

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকার দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের যাবতীয় কাজ শুরু হয়েছে।  কুঞ্জলতা নামের ওই কম্পাউন্ডের ৪টি ভবনের মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার সেন্টারটির দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সেনা কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন।  বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান যুগান্তরকে বলেন, আমরা গতকাল (বৃহস্পতিবার) দুইটি কোয়ারেন্সি সেন্টার পরিচালনার দায়িত্ব পেয়েছি। এর মধ্যে সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে আগে থেকেই বেশকিছু লোক কোয়ারেন্টিনে আছে।  

তিনি বলেন, দিয়াবাড়ী সেন্টারটি এখনও প্রস্তুত হয়নি।  বিদেশফেরতরা এখানে আসার পর কোথায় থাকবেন, কী খাবেন- সেই প্রস্তুতি চলছে।  বিছানাপত্র রেডি করা হচ্ছে।  চিকিৎসা সরঞ্জামাদি এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা নিশ্চিতের জন্য কাজ চলছে।  সার্বিক প্রস্তুতি শেষ করতে দুই-একদিন সময় লাগবে। 

এক প্রশ্নের জবাবে রাশেদুল আলম খান বলেন, দিয়াবাড়ীতে যাতে কোয়ারেন্টিন সেন্টার করা না হয়, সেই দাবিতে শুক্রবার স্থানীয়রা বিক্ষোভ করেছে।  তাদের কিছু দাবি দাওয়া আছে সেই বিষয়টি নিয়ে সেনাবাহিনী, পুলিশ, এলাকাবাসীর মধ্যে আলোচনা হয়েছে।  বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।  উচ্চপর্যায় থেকে যে ধরণের নির্দেশনা আসবে সেনাবাহিনী সে অনুযায়ী কাজ করবে। 

Advertisement

দিয়াবাড়ী কোয়ারেন্টিন সেন্টারে এখন যা হচ্ছে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম