Logo
Logo
×

Advertisement

জাতীয়

একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৭:২২ পিএম

একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন। ফাইল ছবি

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বলেছেন, একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।  নির্বাচনে প্রার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেই সেটা অংশগ্রহণমূলক। 

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, বিশ্বের অনেক দেশের সংবিধানে রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার উপস্থিতি না থাকলে নির্বাচন হবে না।  আমাদের সংবিধানে তা নেই।একটি ভোটও যদি হয় তাহলে আমরা বলব- এটা অংশগ্রহণমূলক নির্বাচন। 

তিনি বলেন, ভোটাররা ভোট দিতে যাবে কিনা সেটা তাদের বিষয়।  ভোটারকে ভোট দিতে বাধ্য করা যাবে না।  এটা আইনেও নেই। স্বেচ্ছায় তারা ভোট দেবেন।  

বৈধতার জন্য অন্য দেশের মতো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতির বিধান ইসি করবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, এটি নির্বাচন কমিশনের নয়।  এটি সংসদ ও সরকারের বিষয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে ও তীব্র সমালোচনার মুখে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠান করেছে ইসি।  এরমধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট নিয়েছে ইসি। 

Advertisement

একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব

Advertisement

আরও পড়ুন

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

সেনাকুঞ্জে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম