উদ্যোক্তাদের জন্য আদর্শ হয়ে থাকবেন
Advertisement
আবদুস সালাম মুর্শেদী, সভাপতি, বাংলাদেশ রফতানিকারক সমিতি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:০৪ এএম
নুরুল ইসলাম-আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ রফতানিকারক সমিতির সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী বলেন, একজন সাহসী ও চ্যালেঞ্জিং উদ্যোক্তা হিসেবে নুরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন। ব্যবসা মানেই চ্যালেঞ্জ। উৎপাদনমুখী নিত্যনতুন শিল্প স্থাপন করা আরও চ্যালেঞ্জিং।
এমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি একের পর এক নতুন নতুন শিল্প স্থাপন করেছেন। এগুলোকে এগিয়ে নিয়ে গেছেন। অনেক খাতে তিনিই প্রথম বিনিয়োগকারী। তার মৃত্যুতে দেশের শিল্প খাতের অনেক বড় ক্ষতি হল। তিনি নতুন উদ্যোক্তাদের জন্য আদর্শ হয়ে থাকবেন।
