Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদের আগে জঙ্গি হামলার শঙ্কা, সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:১৫ পিএম

ঈদের আগে জঙ্গি হামলার শঙ্কা, সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ

Advertisement

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। জঙ্গি হামলা মোকাবেলায় সতর্ক অবস্থান নিতে ১৯ জুলাই পুলিশের সারা দেশের ইউনিটপ্রধানদের সতর্ক থাকতে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দফতর।

চিঠিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৮টা বা সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পুলিশ সদস্য, পুলিশের স্থাপনা ও যানবাহন, বিমানবন্দর, দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও মিয়ানমার বা এসব দেশের স্থাপনা ও ব্যক্তি এবং শিয়া ও আহমদিয়া মসজিদ, মাজারকেন্দ্রিক মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডাকে উল্লেখ করা হয়েছে। 

বলা হয়েছে– হামলাকারীর সম্ভাব্য বয়স হবে ১৫ থেকে ৩০ বছর। হাতে তৈরির সময় কিংবা দূরনিয়ন্ত্রিত গ্রেনেড, বোমা, ক্ষুদ্রাস্ত্র কিংবা ছুরি-চাপাতি দিয়ে হামলা হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, জঙ্গিরা পুলিশের পোশাক পরে তাদের স্থাপনায় প্রবেশ করতে পারে। তাই পোশাক পরা থাকলেও পুলিশ সদস্যদের পরিচয় নিশ্চিত হতে হবে।

এতে আরও বলা হয়, জাতীয়-বৈশ্বিক প্রেক্ষাপট ও গোয়েন্দা তথ্য পর্যালোচনায় জানা গেছে, তথাকথিত আইএস আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমেই বেঙ্গল উলায়াত ঘোষণা করা হয়।

পুলিশ সদর দফতরের চিঠিতে বলা হয়, এ অবস্থায় আইএসের দেশীয় অনুসারী নব্য জেএমবির সদস্যরা হামলা পরিচালনাসহ যে কোনোd জঙ্গি হামলা বা বোমা হামলার মাধ্যমে হত্যাকাণ্ডসহ নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। তাই পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপত্তার কথা জানিয়ে চিঠিতে বলা হয়েছে, উগ্রপন্থী বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধি, পুলিশের সবাইকে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখা, পুলিশের গাড়ি-স্থাপনা খালি বা পরিত্যক্তভাবে ফেলে না রাখা, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লকরেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হলো।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সব ইউনিটপ্রধান ও কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। 

ডিএমপি কমিশনার তার বক্তব্যে জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন কর্মকর্তাদের। তা ছাড়া কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না  হয়, সে জন্য চেকপোস্ট জোরদার করা, ব্যস্ততম জায়গায় নজরদারি বাড়ানো, পুলিশের যানবাহন রিচেক করানোসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি।

Advertisement

জঙ্গি হামলা পুলিশ

Advertisement

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

ঋণের শর্তে ভর্তুকি ছাঁটাইয়ের তাগিদ তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম