Logo
Logo
×

Advertisement

জাতীয়

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১২:০৫ পিএম

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

Advertisement

কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার জেলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

স্থানীয় পুলিশ বিভাগের বরাতে খবরে বলা হয়, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল ওই মা ও মেয়ে থাকতেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।

Advertisement

মা মেয়ে লাশ

Advertisement

আরও পড়ুন

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম