Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা, একজনের দায় স্বীকার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৩ পিএম

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা, একজনের দায় স্বীকার

র‌্যাবের ব্রিফিং। ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায় স্বীকার করেছেন উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলাম (৩৫)।

শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাবের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আসাদুল ইসলাম দাবি করেছে যে, চুরি করার জন্য সে ও দুজন ওই রাতে বাসভবনে গিয়েছিল। তার সঙ্গে থাকা ওই দুজন ছিল চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে নবীরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার পুত্র সান্টু চন্দ্র দাস (২৮)। পরে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের পর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে ছেড়ে দেয়া হয়েছে।

Advertisement

ইউএনও ওয়াহিদা খানম হামলা দায় স্বীকার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম