Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী বাংলাদেশে

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ১২:২৬ পিএম

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী বাংলাদেশে

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী। ছবি: যুগান্তর

Advertisement

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী বাংলাদেশে পৌঁছেছেন।

সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি। সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এ কূটনীতিক।

চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার আগে হাইকমিশনার বিক্রম দোরাস্বামী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে যুগান্তরকে বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

এখন বাংলাদেশ সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।

তিনি বলেন, ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সঙ্গে আরও কীভাবে অংশরীদারিত্ব বাড়ানো যায়- সেটি নিয়ে আমি কাজ করব। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। অন্যথায় মানুষ বলবে- আমি বেশি বলে ফেলছি।

বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন ভারতীয় হাইকমিশনারকে চেকপোস্টে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী প্রমুখ।

Advertisement

ঢাকা নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী।

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম