Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘প্রতিবেদনে তথ্যগত ত্রুটি, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আল জাজিরা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৫ পিএম

‘প্রতিবেদনে তথ্যগত ত্রুটি, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আল জাজিরা’

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে তথ্যগত ত্রুটি আছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, গণমাধ্যমটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। 

বুধবার ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা একটা প্রতিবেদন করেছে, একটা ছবি দিয়েছে।  সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ানো দুই ভদ্রলোক, দুই ভাই যারা বিতর্কিত, বলছে তারা প্রধানমন্ত্রীর বডিগার্ড।  যেটি ডাহা মিথ্যা।  উনার (প্রধানমন্ত্রী) কোনো বডিগার্ড নেই, বিরোধী দলে থাকাবস্থায়ও ছিল না, সব নেতাকর্মীরাই তার বডিগার্ড।  এখন এসএসএফ আছে। কেউ পেছনে এসে ছবি তুললেই বডিগার্ড হয়ে যায় না।  এটি তাদের মিথ্যা সংবাদ।  আলজাজিরার মতো নামকরা গণমাধ্যম এ ধরণের সংবাদ করতে পারে, বিষয়টি অবাক করার। তাদের (আলজাজিরা) উচিত ক্ষমা চাওয়া। 

আল জাজিরা তার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় আলজাজিরা দেখা যায় না।  অতিরিক্ত টাকা দিয়ে দেখতে হয়।  

আলজাজিরার প্রতিবেদন পেইড নিউজ কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সে রকমই তো মনে হচ্ছে।  এ কারণে এটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।  

আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।  প্রতিবেদনে তথ্যগত ত্রুটি রয়েছে।  এর ব্যখ্যায় তিনি বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলার সময় আপনারা দেখেছেন, শেখ হাসিনার বডিগার্ড কারা ছিল?  এই সুরঞ্জিত (সুরঞ্জিত সেনগুপ্ত), এই সাবের হোসেন (সাবের হোসেন চৌধুরী), এই মায়া (মোফাজ্জল হোসেন মায়া) ভাই এরাই ছিলে বডিগার্ড।  কোনো রকমের পয়সা দিয়ে বডিগার্ড শেখ হাসিনা কখনও নিতেন না।  আর বডিগার্ডের সিস্টেম তো সম্প্রতি বাংলাদেশে এসেছে।  কিন্তু ওরা (আল জাজিরা) বড় করে দিয়ে দিল, দুই ছেলে ওরা বডিগার্ড।  প্রতিবেদনে তথ্যগত যে ভুল আছে সেটির বিরুদ্ধে নিশ্চয়ই আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে পারি।   

আল জাজিরার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না আমরা সরাসরি যোগাযোগ করি নাই। আমরা এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছি। 

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আল জাজিরা বলেছে আরও কয়েকটি প্রতিবেদন দেখাবে।  তাদের সম্প্রচার বন্ধ করার আপাতত কোনো পরিকল্পনা নাই।  কারণ আমরা বন্ধ করে খুব একটা লাভ নাই, পৃথিবী এখন উন্মুক্ত।  আমরা আশা করব, আলজাজিরা আরও দায়িত্বশীল হবে।  অনেকে ধারণা করছেন, অনেকে পয়সা দিয়ে আল জাজিরাকে দিয়ে এই প্রতিবেদন করিয়েছে। 
 

Advertisement

আল জাজিরা তথ্যগত ত্রুটি

Advertisement

আরও পড়ুন

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে

জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করতে চায় ইসি

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করতে চায় ইসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম