Logo
Logo
×

Advertisement

জাতীয়

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

Advertisement

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ নভেম্বর) রাতেও দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। একই সঙ্গে কমতে পারে রাতের তাপমাত্রা।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন শুক্রবার সন্ধ্যা থেকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চতুর্থ দিন সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পঞ্চম দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার আভাস রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার সকালে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। পরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এ সময় পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

পূর্বাভাসে ১০ জেলার জন্য দুঃসংবাদ

পূর্বাভাসে ১০ জেলার জন্য দুঃসংবাদ

গতি বাড়ছে বাতাসের, ২ সমুদ্রবন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’

গতি বাড়ছে বাতাসের, ২ সমুদ্রবন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ

‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ

আরও পড়ুন

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম