Logo
Logo
×

Advertisement

জাতীয়

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

ফাইল ছবি

Advertisement

দেশের নানা প্রান্তে বৃষ্টি আর দমকা হাওয়ার এই দাপট আরও দু-এক দিন চলতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির এলাকা অনেকটাই কমে আসার আভাস রয়েছে। এরপর সোম ও মঙ্গলবার দেশের বেশির ভাগ অঞ্চলেই আবহাওয়া থাকবে খটখটে শুষ্ক। আকাশের মেঘ কাটতে শুরু করলেই নামতে থাকবে রাতের পারদ, আর তাতেই বাড়বে শীতের আমেজ।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবেই প্রকৃতির এমন রূপবদল। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে।

স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারিয়ে দুর্বল হতে থাকবে। তবে এটি পর্যায়ক্রমে নিম্নচাপ ও লঘুচাপে রূপ নেওয়ার কারণে এর রেশ ধরে বাংলাদেশের আকাশেও বেশ কিছুক্ষণ মেঘের আনাগোনা দেখা যাবে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, শুক্র ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। রোববার থেকে দুয়েক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি থেমে গেলেও আকাশে কিছুটা মেঘলা ভাব থাকবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার পরবর্তী প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।

বৃষ্টি কমলে কি বাড়বে শীত: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার বক্তব্য অনুযায়ী, বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বৃষ্টির প্রবণতা কমার পরই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরে সতর্কতা: দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

পূর্বাভাসে ১০ জেলার জন্য দুঃসংবাদ

পূর্বাভাসে ১০ জেলার জন্য দুঃসংবাদ

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শুরু

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শুরু

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

গতি বাড়ছে বাতাসের, ২ সমুদ্রবন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’

গতি বাড়ছে বাতাসের, ২ সমুদ্রবন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’

আরও পড়ুন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম