Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সরকারের জনমুখী অনেক নীতিমালা এ ফাউন্ডেশনের গত কয়েক দশকের বহুমাত্রিক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। করোনা মহামারির সময়ে ফাউন্ডেশনটি খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকেও আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল চিন্তাধারাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তিকে ধারণ করেই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে সকল রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজনে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা আজ তাদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। সরকার দেশের ভেতরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রকল্পগুলোর পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণাগুলো বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নতুন কর্মসংস্থানের অবারিত সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার কাজ চলছে। এর দুটি মূল লক্ষ্য রয়েছে— একদিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, অন্যদিকে এমন কর্মদক্ষতা তৈরি করা যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হতে পারে।

গণতন্ত্র সুরক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন।

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সবাই মিলে সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ জিয়ার রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথযাত্রা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল এবং এখানেই তিনি শাহাদাত বরণ করেছিলেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার দূরদর্শী উদ্যোগ। সার্ক প্রতিষ্ঠা ও জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শেই আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন অনুরণিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬ এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

শীর্ষ মেধাবীদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতার আহ্বান মাহদী আমিনের

শীর্ষ মেধাবীদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতার আহ্বান মাহদী আমিনের

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

মাহদী আমিনের সঙ্গে এডিবির বৈঠক শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

আরও পড়ুন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম