Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

ছবি: সংগৃহীত

Advertisement

নানামুখী অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের শিক্ষা, কল্যাণ ও সুরক্ষায় বাজেট বরাদ্দ আরও বাড়াতে এশিয়ার সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক ওই অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ নামের একটি প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

বক্তব্যে মাহ্‌দী আমিন জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও সবার জন্য উপযোগী শিক্ষা খাতে বিনিয়োগই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তার মতে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় করা অর্থ কোনো সাধারণ খরচ নয়; বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ গড়ার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের পথ কোনোভাবেই সংকুচিত করা উচিত নয়।

তিনি আরও উল্লেখ করেন, এশিয়ার ভবিষ্যৎ গড়ার কেন্দ্রবিন্দুতে শিশুদের রেখেই প্রতিটি দেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে আজকের শিশুদের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করা জরুরি। তাই সাময়িক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে শিশুদের জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

শীর্ষ মেধাবীদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতার আহ্বান মাহদী আমিনের

শীর্ষ মেধাবীদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতার আহ্বান মাহদী আমিনের

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

মাহদী আমিনের সঙ্গে এডিবির বৈঠক শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

আরও পড়ুন

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাশ

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাশ

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম