Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মুভমেন্ট পাসের জন্য সাইটে ঢুকেছে ৬ লাখ, অনুমতি ৩০ হাজার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১০:৫৬ পিএম

মুভমেন্ট পাসের জন্য সাইটে ঢুকেছে ৬ লাখ, অনুমতি ৩০ হাজার

ফাইল ছবি

Advertisement

করোনা সংক্রমণ রোধে বুধবার থেকে সর্বাত্মক লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় বিনা প্রয়োজনে বাসার বাইরে কেউ যেতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে অনুমতি নিয়ে বাইরে যেতে পারবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাস চালু করা হয়েছে। 

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।  উদ্ধোধনের পর থেকে পাস নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। 

এটি চালুর প্রথম এক ঘণ্টায় ঢুকেছে ১ লাখ ২৫ হাজার।  আর প্রতি মিনিটে ঢুকেছে প্রায় ১৫ হাজার।  এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট ছয় লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস দেওয়ার ওয়েবসাইটে ঢুকতে পেরেছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ছয় লাখ নাগরিক বাইরে চলাফেরার অনুমতি চেয়ে মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইটে ঢুকেছেন। তাদের মধ্যে সব ধাপ সম্পন্ন করে পাসের রেজিস্ট্রেশন করতে পেরেছেন মাত্র ৬০ হাজার নাগরিক। বাকিদের রেজিস্ট্রেশনের কোন না কোন ধাপে সার্ভার কাজ না করায় তারা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। যেই ৬০ হাজার নাগরিক মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ৩০ হাজার জনের পাস ইস্যু করা হয়েছে।

তবে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওয়েবসাইটটি সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায়। পরবর্তীতে কেউ কেউ ঢুকতে পারলেও ‘৫০৪- গেটওয়ে টাইম-আউট’ বার্তা দেখতে পারছেন।

মুভমেন্ট পাসের জন্য https://movementpass.police.gov.bd এই ঠিকানায় আবেদন করা যাবে।
 

Advertisement

করোনা সংক্রমণ মুভমেন্ট পাস অনুমতি ৩০ হাজার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম