Logo
Logo
×

Advertisement

জাতীয়

টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৫২ হাজার যানবাহন পারাপার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২১, ১২:৪৭ পিএম

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৫২ হাজার যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতু। ফাইল ছবি

Advertisement

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ৫২ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে।  আর এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।
বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। যা বিগত টোল আদায়ের ইতিহাসকে ছাড়িয়ে নতুন ইতিহাস রেকর্ড করেছে। সেতুর ওপর দিয়ে ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই সেতু দিয়ে পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস পারাপার হয়েছে।

Advertisement

বঙ্গবন্ধু সেতু যানবাহন পারাপার

Advertisement

আরও পড়ুন

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম