Logo
Logo
×

Advertisement

জাতীয়

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় চকবাজারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুই ফায়ার ফাইটার। তারা হলেন- জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। 

‎‎সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকার মনসুর খান প্লাজার ছয়তলা ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই ফায়ার ফাইটার। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।

‎‎অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করছিলেন ফায়ার ফাইটার জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। এ সময় আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

‎‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকবাজারে আগুন নেভাতে গিয়ে অসুস্থ ২ ফায়ার ফাইটার, হাসপাতালে ভর্তি   ‎

চকবাজারে আগুন নেভাতে গিয়ে অসুস্থ ২ ফায়ার ফাইটার, হাসপাতালে ভর্তি ‎

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

আরও পড়ুন

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম