Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইমরান খান‌কে আম পাঠা‌লেন শেখ হা‌সিনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৮:২৮ পিএম

ইমরান খান‌কে আম পাঠা‌লেন শেখ হা‌সিনা

ইমরান খান ও শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে ১ হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

শুক্রবার ইসলামাবাস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোস্তফা জামিল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহার দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই উপহারের আম হস্তান্তর করা হয়।

হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে।

বাংলাদেশের প্রসিদ্ধ এই ’হাড়িভাঙা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

ইমরান খান‌ পাকিস্তান আম শেখ হা‌সিনা

Advertisement

আরও পড়ুন

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

শিশুদের সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম