Logo
Logo
×

Advertisement

জাতীয়

কারাগারে পরীমনিকে দেখতে জনতার ভিড় 

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৮:০৫ পিএম

কারাগারে পরীমনিকে দেখতে জনতার ভিড় 

Advertisement

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে ওই কারাগারে নেয়া হয়। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেলসুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে- এমন খবরে গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক উৎসুক জনতা কারা ফটকে এসে জড়ো হন। অনেকে প্রিজনভ্যানের ভিতরে পরীমনিকে এক নজর দেখার চেষ্টা করেন। তবে তাকে কেউ দেখতে পারেননি। 

তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া প্রহরায় প্রধান কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে।

গত ১০ আগস্ট দুপুরে চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালান র্যা বের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যা ব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। 

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাদব। এ ঘটনায় পর দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাণব বাদী হয়ে একটি মামলা করে।

Advertisement

কারাগার পরীমনি কাশিমপুর

Advertisement

আরও পড়ুন

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম