Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতিসংঘের অধিবেশনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

জাতিসংঘের অধিবেশনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগা। ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর পরীক্ষায় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার করোনা পজিটিভ এসেছে। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে বোলসোনারোর সফরের প্রস্তুতির জন্য নিউ ইয়র্কে আগেই পৌঁছানো ব্রাজিল প্রতিনিধি দলের এক তরুণ কূটনীতিকের কোভিড-১৯ পজিটিভ এসেছিল আর তারপর থেকে তিনি আইসোলেশনে আছেন।

ব্রাজিল সরকারের গণযোগাযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে কিরোগা নিউ ইয়র্কে কোয়ারেন্টিনে আছেন।

বিবৃতিতে বলা হয়, মন্ত্রী ভালো আছেন, পরীক্ষায় ব্রাজিল প্রতিনিধি দলের বাকি সবার নেগেটিভ এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সবাইকে টিকা নিতে বলা হলেও ভ্যাকসিন নিয়ে সংশয়বাদী বোলসোনারো জাতিসংঘের নিয়ম অমান্য করেছেন। টিকা না নেওয়ার জন্য বড়াইও করেছেন তিনি।  

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যেখানে বৈশ্বিক করোনাভাইরাস মহামারী শীর্ষ এজেন্ডা ছিল, বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বোলসোনারো বলেছেন, তার সরকার ভ্যাকসিন পাসপোর্টের ব্যবহার সমর্থন করে না এবং করোনাভাইরাস চিকিৎসায় ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অপ্রমাণিত ওষুধ ব্যবহারের পক্ষে। 

কোভিড-১৯ এর বিরুদ্ধে ব্রাজিলের টিকা কর্মসূচী সফল হয়েছে দাবি করে টিকা দিতে ইচ্ছুক সব প্রাপ্তবয়স্ককে নভেম্বরের মধ্যে টিকা দেওয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

টিকা ছাড়া ব্যক্তিরা নিউ ইয়র্কের রেস্তোরাঁগুলোতে বসে খেতে পারবে না, এমন নিয়ম থাকায় বোলসোনারো ও তার সফরসঙ্গীরা সবাই রোববার রাতে নগরীটির একটি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে পিৎজা খেয়েছেন।

নিউ ইয়র্কে যাওয়ার ব্রাজিলের প্রতিনিধি দলের মধ্যে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসা দ্বিতীয় ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী কিরোগা। 

Advertisement

জাতিসংঘ ব্রাজিল স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম