বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড পাওয়া ৪ জন।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ১৫ দিন ও বাকি তিনজনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- মো. শাওন, মো. ইউসুফ মল্লিক, মো. আবুল কালাম ও আশিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএতে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত বলে এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

-6ad21102b2188.jpg)