Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এ বিধান কার্যকর করতেই মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরির উপকরণ ও নকশার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। সাদা বা প্রাকৃতিক ধাতব রঙের পটভূমিতে কালো রঙে স্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মোটরসাইকেলের সামনে মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপি দৃশ্যমান রাখতে হবে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানবাহন শনাক্তকরণে নজরদারি জোরদারের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেল মালিককে নিজ দায়িত্বে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। অন্যথায় সড়ক পরিবহন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বিআরটিএ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

হঠাৎ বাইকের মাইলেজ কমে যাচ্ছে? জানুন সম্ভাব্য কারণ

হঠাৎ বাইকের মাইলেজ কমে যাচ্ছে? জানুন সম্ভাব্য কারণ

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম