Logo
Logo
×

Advertisement

জাতীয়

মুরাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১১:৫৫ এএম

মুরাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন 

Advertisement

নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। 

রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই মামলার আবেদন করে। আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানি হবে।  

ঢাকা ছাড়াও রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান। 

এর পর বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। তবে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

Advertisement

মুরাদ মামলা

Advertisement

আরও পড়ুন

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম