Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নতুন সভাপতি ফজলে রেজা সুমনের দায়িত্ব গ্রহণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৪০ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নতুন সভাপতি ফজলে রেজা সুমনের দায়িত্ব গ্রহণ

Advertisement

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারের বিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের বিদায়ী সভাপতি পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ নির্বাচিত সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাহী বোর্ডের দায়িত্ব হস্তান্তর করেন।

পরিকল্পনাবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) দায়িত্বগ্রহণ শেষে পরিকল্পনাবিদ এফ আর সুমন বলেন, দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একবিংশ শতাব্দীর চ্যালঞ্জে মোকাবেলায় পরিকল্পনা পেশার সম্প্রসারণ এবং সকল পরিকল্পনায় পরিকল্পনাবিদদের মতামত নীতিনির্ধারণ পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য বিআইপি সামনের দিনগুলোতে কাজ করে যাবে। দেশ বিনির্মাণে বিআইপির দায়বদ্ধতা অনেক। পরিকল্পনাবিদদের নিয়ে দেশের নগর ও গ্রামীণ এলাকা সমূহের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিআইপি অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাপরকিল্পনা প্রণয়ন ও বাস্তবায়নরে উপর অধিকতর গুরুত্বারোপ করা দরকার। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার উন্নয়নের যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে তাতে পরিকল্পনাবিদদের সম্পৃক্ত থাকা অত্যাবশকীয়। 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কার্যালয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ১৫তম কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৩) নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইনস্টিটিউট প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

ভাইস প্রেসিডেন্ট ১ এবং ভাইস প্রেসিডেন্ট ২ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম এবং পরিকল্পনাবিদ মো. শফিক-উর রহমান। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির; ট্রেজারার পদে পরিকল্পনাবিদ মু. মোসলেহ উদ্দীন হাসান; বোর্ড মেম্বার (প্রফশেনাল এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান; বোর্ড মেম্বার (একাডমেকি এফর্য়োস) পদে পরিকল্পনাবিদ তামজদিুল ইসলাম; বোর্ড মেম্বার (গবেষণা) পদে পরিকল্পনাবিদ রেজাউর রহমান; বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল) পদে পরিকল্পনাবিদ মুহাম্মদ হামিদুল হাসান নবীন এবং বোর্ড মেম্বার (মেম্বারশীপ এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন নির্বাচিত হয়েছেন ।

Advertisement

দায়িত্ব গ্রহণ

Advertisement

আরও পড়ুন

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম