Logo
Logo
×

Advertisement

জাতীয়

কোনো এজেন্ডা বাস্তবায়নে উনি মিথ্যা কথা বলছেন: সিইসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০২:২৭ পিএম

কোনো এজেন্ডা বাস্তবায়নে উনি মিথ্যা কথা বলছেন: সিইসি

Advertisement

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হয়তো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য  মিথ্যা কথা বলছেন— এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। 

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটার তালিকায় পিতামাতা পরিচয়হীনদের তালিকাভুক্তির সমস্যা ও করণীয়বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন— নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এ ছাড়া ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। 

বিষয়টি নিয়ে সিইসি বলেন, উনি তো এ রকম সবসময় বলেন। একেক সময় একেক শব্দচয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এ কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়ার কথা।

তিনি বলেন, ভোট যদি নাই থাকে, তা হলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখা যায় সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তা হলে এরা কারা? এরা কী ভোটার নন? সুতরাং উনার কথার কোনো প্রাসঙ্গিকতা নেই।

সিইসি বলেন, উনি এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটি বাস্তবায়নের জন্য, নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক ও অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।

নির্বাচনে সংঘাতে প্রাণহানির ঘটনায় কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসাপরায়ণ নয়, রক্তপাত নয়। 

Advertisement

কে এম নূরুল হুদা নির্বাচন ভোট

Advertisement

আরও পড়ুন

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম