Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৫:৩২ পিএম

নতুন করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার 

Advertisement

মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও নতুন করে আরও ৩৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। তবে নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে ২৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা বলে জানা গেছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরের করোনা ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষারি বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল। 

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৪ জন। 

তবে সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন আরও ২০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছে ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। 


 

Advertisement

নতুন করোনা আক্রান্ত বেশিরভাগ ঢাকা

Advertisement

আরও পড়ুন

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

ঢাকায় কেমন থাকবে আবহাওয়া, যা জানাল অধিদপ্তর

ঢাকায় কেমন থাকবে আবহাওয়া, যা জানাল অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম