Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ড. কামালের রিট শুনানি কার্যতালিকা থেকে বাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৪:১৭ পিএম

ড. কামালের রিট শুনানি কার্যতালিকা থেকে বাদ

Advertisement

কর ফাঁকির বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে করা রিট আবেদনটির শুনানি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ড. কামালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি ও ইলিন ইমন সাহা।

তবে রিট আবেদনটি হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

এর আগে গত রোববার রিট আবেদনের আংশিক শুনানি শেষে মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির নতুন দিন ধার্য করেন। সেই সঙ্গে ড. কামালের ট্যাক্স কনসালট্যান্টকে হাজির হতে বলেন হাইকোর্ট।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা ট্যাক্স দাবির পরিপ্রেক্ষিতে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে ড. কামাল হোসেনের পক্ষে তার ল’ ফার্ম রিট আবেদনটি করেছিল।

জানা গেছে, অন্য আরেকটি বেঞ্চে রিটটি শুনানির জন্য উত্থাপন করা হবে।

রিট আবেদনে থাকা তথ্যানুসারে জানা গেছে, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ড. কামাল হোসেন এক কোটি চার লাখ তিন হাজার ৪৯৫ টাকা আয় দেখিয়ে রিটার্ন দাখিল করেন। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা ট্যাক্স এবং সুদ ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা দাবি করে। পরে রাজস্ব বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেট ট্রাইব্যুনালের আবেদন করেন ড. কামাল হোসেন। আপিলেট ট্রাইব্যুনাল তার আবেদন খারিজ করে দেন।

এর পর সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ড. কামাল হোসেনের ল’ ফার্ম ‘ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’।
 

Advertisement

কামাল আপিল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম