Logo
Logo
×

Advertisement

জাতীয়

অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ০৮:২২ পিএম

অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

Advertisement

নানা ধরনের অনিয়মের মধ্যেও অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ১০৩টি। 
 
নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো-  ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’ হবে ঢাকার মহাখালীতে। এটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন। 

আর ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’ হবে বরিশালের নবগ্রাম রোডে। এটির প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম। 

আগের মতো মোট ২৩টি শর্তে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে ৩ জুন প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে গত এপ্রিলে দুই দফায় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সরকারের শেষ সময়ে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়া হতে পারে বলে। এগুলোর প্রতিটির পেছনে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন। 

১৯৯২ সালে আইন পাস হওয়ার পর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়। গত ৯ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অর্ধশত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়।

Advertisement

বিশ্ববিদ্যালয় অনুমোদন

Advertisement

আরও পড়ুন

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম