Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিডিনিউজের ওয়েবসাইট বন্ধের নির্দেশ

Icon

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৮:১৮ পিএম

বিডিনিউজের ওয়েবসাইট বন্ধের নির্দেশ

বিটিআরসির নোটিশ। ছবি: বিডিনিউজ

Advertisement

আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সরকারের ওপর মহলের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো ওই ই-মেইলে দুটি লিংকগুলো তৎক্ষণাৎ ব্লক করার নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/।

এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের ওপর মহলের নির্দেশে। কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।

সারা দেশে এবং বিদেশের প্রধান প্রধান শহরগুলো মিলিয়ে ৫০০ শতাধিক সংবাদকর্মী রয়েছেন এ পোর্টালটির।

প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেয়া।

Advertisement

বিডিনিউজ ওয়েবসাইট বিটিআরসি

Advertisement

আরও পড়ুন

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম