Logo
Logo
×

Advertisement

জাতীয়

অর্ধশত উপজেলা-পৌরসভা-ইউপিতে চলছে ভোট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৮:৩৩ এএম

অর্ধশত উপজেলা-পৌরসভা-ইউপিতে চলছে ভোট

Advertisement

দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে চার পৌরসভায় সিসি ক্যামেরা দিয়ে সরাসরি মনিটরিং করবে নির্বাচন কমিশন।

তবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। সব নির্বাচন মনিটরিংয়ে উচ্চপর্যায়ের সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেল ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসিকে অবহিত করবে।

আজ যে পৌরসভায় নির্বাচন হচ্ছে— চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ। 

আর উপজেলাগুলো হচ্ছে— চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর, নেত্রকোনা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পার্বতীপুর পৌরসভা নির্বাচন হচ্ছে দীর্ঘ ১২ বছর পর। এলাকা বর্ধিতকরণ জটিলতায় মোকদ্দমার ফাঁকে নির্বাচন পিছিয়ে যায়। এ নির্বাচনে মেয়রপ্রার্থী দুজন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (নৌকা) ও সাবেক মেয়র উপজেলা বিএনপির পদত্যাগী সহসভাপতি এজেডএম মেনহাজুল হক (নারিকেল, স্বতন্ত্র)। দুই প্রার্থীই শক্তিশালী। ম্যান, মানি ও পপুরালারিটি— কারোরই কমতি নেই। তবে কার গলায় উঠবে বিজয়ের মালা তা নির্ভর করবে ভোটারদের উপস্থিতি, ভোট প্রদান এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপরে। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পার্বতীপুর পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।

Advertisement

উপজেলা পৌরসভা ইউপি ভোট

Advertisement

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম