Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ভবন নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০ এএম

বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ভবন নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

Advertisement

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। বিদেশিরা যখন আসবে, দেখবে বিনিয়োগ করবে। ভালো পরিবেশ দেখলে ভালো বিনিয়োগ হবে। এছাড়া হবে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আলাদা ভবন করার।

রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রয়মূল্য দিলে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, এই ভবনটি বিডার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এর নাম ‘বিনিয়োগ ভবন’। এই ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রধান কার্যালয়ও রয়েছে।

Advertisement

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

Advertisement

আরও পড়ুন

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম