Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রেমিকাকে খুন করে ৯৯৯ নম্বরে ফোন 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩২ পিএম

প্রেমিকাকে খুন করে ৯৯৯ নম্বরে ফোন 

Advertisement

রাজধানীর উত্তরখানের চানপাড়া এলাকায় এক নারীকে হত্যার পর জাতীয় জরুরি সেবার নম্বরে ফোন করে খবর দিয়েছেন তার প্রেমিক।

মঙ্গলবার রাতে ওই খবর পেয়ে পুলিশ গিয়ে রাশেদা নামের ৪০ বছর বয়সি ওই নারীর লাশ উদ্ধার করে। সেখান থেকেই তার অভিযুক্ত খুনি ৪৭ বছর বয়সি হযরত আলীকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, রাতে ৯৯৯ ফোন করে হযরত আলী খবর দেন, তিনি তার স্ত্রীকে মেরে ফেলেছেন। কিন্তু সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, নিহত রাশেদা তার স্ত্রী নন।

হযরত আলী চানপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও সন্তান থাকেন অন্য জায়গায়।

পাশে দুই সন্তানের মা রাশেদার সঙ্গে হযরতের পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে চলা পরকীয়ার জের ধরে সম্প্রতি রাশেদা বিয়ের জন্য হযরত আলীকে চাপ দেয়। মঙ্গলবার রাতে হযরত আলীর বাড়িতে রাশেদা গেলে তাদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হযরত আলী শিলের নোড়া দিয়ে বেশ কয়েকবার রাশেদার মাথায় আঘাত করে। রাশেদা মারা গেছে বুঝতে পেরে সে ৯৯৯ এ ফোন করে। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাসির।


 

Advertisement

প্রেমিকা খুন ফোন

Advertisement

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ

তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম