Logo
Logo
×

Advertisement

জাতীয়

নাসির-তামিমার মামলা চলবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

নাসির-তামিমার মামলা চলবে

Advertisement

তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল তা চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

ওই মামলার আসামি তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিও। নাসিরের সঙ্গে তার বিরুদ্ধেও বিচার চলবে। তবে অব্যাহতি পেয়েছেন নাসিরের শাশুড়ি সুমি আক্তার।

মঙ্গলবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদের আদালত এ আদেশ দেন।

এর আগে ৩১ জানুয়ারি বাদীপক্ষ ও আসামিপক্ষের আবেদনের শুনানি গ্রহণ শেষে আদেশের জন্য আদালত ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ৯ ফেব্রুয়ারি নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

এর আগে ২০২১ সালের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
 

Advertisement

নাসির তামিমা মামলা

Advertisement

আরও পড়ুন

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম