Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইত্তেফাকের প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ০৩:৩০ পিএম

ইত্তেফাকের প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের জাতীয় দৈনিক ইত্তেফাকের সম্পাদক হয়েছেন তাসমিমা হোসেন। পত্রিকাটির তিনিই প্রথম নারী হিসেবে সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন।

২০১৪ সাল থেকে মানিক মিঞা প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’র প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি  ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান চেয়ারপারসন।

১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তাসমিমা হোসেন। তিনি ১৯৯৬ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়া-কাউখালী আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিণী।

Advertisement

দৈনিক ইত্তেফাক তাসমিমা হোসেন

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম