Logo
Logo
×

Advertisement

জাতীয়

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

Advertisement

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে।

সোমবার বিকালে রাজধানীর বনানী এলাকা তাদের আটক করা হয়েছে।

আটক দুজন হলেন-শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী। আটককালে তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের নেতা বলে পরিচয় দেন। তবে তখন তাদের আটকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পুলিশ। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ১০-১৫ জনকে তারা হেফাজতে নিয়েছেন। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আটকের বিষয়ে পরে কথা বলছি।’

রাত পৌনে ৯টার দিকে পুলিশ চারজনকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। 

ডিএমপি গণমাধ্যমকে পাঠানো এক খুদেবার্তায় জানায়, ‘ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে। এতে কেন্দ্রের ভেতর ভোটগ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম যুগান্তরকে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

হিরো আলম মারধর আটক

Advertisement

আরও পড়ুন

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম