Logo
Logo
×

Advertisement

জাতীয়

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা

Advertisement

কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন মাধ্যমিকের এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।   

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ করে কঠোর এ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

গত ১১ জুলাই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

আরও পড়ুন:

আমরণ অনশনে যাবেন শিক্ষকরা

টানা ২১ দিন অবস্থান কর্মসূচি করেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ১ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো শিক্ষকদের আমরণ অনশন।

শিক্ষক নেতারা যেকোনো ভাবেই হোক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাদের বিমুখ করবেন না। রোদ-বৃষ্টির মধ্যে প্রায় একমাস রাজপথে থেকে শূন্য হাতে ফিরতে চান না শিক্ষকরা। 
 

Advertisement

শিক্ষকদের আন্দোরন অনশন কাফন

Advertisement

আরও পড়ুন

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম