Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৬:১৪ পিএম

আমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপি নেতা আমানউল্লাহ আমান ছবি: সংগৃহীত

Advertisement

দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে- রায়ের অনুলিপি পৌঁছার ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ২৮১ পৃষ্ঠার প্রকাশিত রায়ে এ নির্দেশনা এসেছে।

গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। ওই দিন দুদকের অন্য একটি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

Advertisement

আমানউল্লাহ আমান আত্মসমর্পণ নির্দেশ

Advertisement

আরও পড়ুন

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম