Logo
Logo
×

Advertisement

জাতীয়

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

ফাইল ছবি

Advertisement

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তাদেরকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় কিনতে হবে।

রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা। জুন মাসের তুলনায় আগস্টে ১৪১ টাকা বেশি দরে এই গ্যাস বিক্রি হয়েছে। জুনে বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়।

আগস্টের আগে কয়েক মাস গ্যাসের দাম কম ছিল। দুদফা বাড়ায় এখন চড়া দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদের।

গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৪০ টাকা। তবে ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ তারা ১ হাজার ৪০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারেননি। এই অভিযোগের মধ্যেই আজ গ্যাসের দাম আরেকদফা বাড়ানোর সিদ্ধান্ত এলো।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা।
 

Advertisement

এলপি গ্যাস দাম বাড়ল

Advertisement

আরও পড়ুন

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম