Logo
Logo
×

Advertisement

জাতীয়

জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে

Advertisement

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা গায়েবের মামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন।

তিনি বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার (২ সেপ্টেম্বর)। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার (৩ সেপ্টেম্বর)। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ৫৫ কেজি বিমানবন্দরে সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর

এ ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করে মামলার কথা জানালেও মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

Advertisement

বিমানবন্দরে সোনা চুরি ডিবি

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় ‘বড় পরিবর্তন’

ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় ‘বড় পরিবর্তন’

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম