Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক করে দিয়েছি: প্রধানমন্ত্রী 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক করে দিয়েছি: প্রধানমন্ত্রী 

ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। ফলে প্রাইভেট হাসাপাতাল গড়ে তোলার লক্ষ্যে ক্লিনিকের সমস্ত যন্ত্রপাতির ওপর ট্যাক্স বাতিল করে দিয়েছিলাম। পাশাপাশি মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যসেবা গড়েছিলাম। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এটি ভালো সাড়া ফেলেছিল।  কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়, ফলে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। 
 
রোববার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ন্যাশনাল লেপ্রোসি কনফারেন্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

আরও পড়ুন: আমি কিন্তু মুজিবের মেয়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়বারের মতো ২০০৯ সালে ক্ষমতায় এসে আবারও স্বাস্থ্যসেবার ওপর বিশেষ নজর দেয় আওয়ামী লীগ সরকার।  সেই কমিউনিটি ক্লিনিক আরও আধুনিক করে চালু করা হয়েছে।  কমবেশি ৬ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক করে দেওয়া হয়েছে।  পাশাপাশি অন্য চিকিৎসা ব্যবস্থাও উন্নত করা হয়েছে।  এর ফলে বাংলাদেশ স্বাস্থ্য বিষয়ক অনেক আন্তর্জাতিক সম্মান পুরস্কারে ভূষিতও হয়। বিশেষ করে এমডিজি ও ভ্যাকসিনসহ অনেক পুরস্কার পেয়েছে বাংলাদেশ।
 
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমকে সমর্থন করে পাশে থাকার জন্য জাতিসংঘসহ সকল দেশকে ধন্যবাদ জানাই।  
 

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক

যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক

নিজ হাতে গাড়ি থেকে সরকারি স্টিকার খুলে ফেললেন ইশরাক

নিজ হাতে গাড়ি থেকে সরকারি স্টিকার খুলে ফেললেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম