Logo
Logo
×

Advertisement

জাতীয়

যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

নানা গুঞ্জন ও তুমুল আলোচনার মধ্যে অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সোমবার দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ ঘোষণায় ইশরাক হোসেন বলেন, আমি সেদিন চাঁদাবাজি করতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। আমার এই অভিযান অব্যাহত থাকবে। 

 পদত্যাগের কারণ নিয়ে সাদেক হোসেন খোকাপুত্র বলেন, আমার কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয়, দল যেন বিব্রত না হয়, সে কারণে স্বেচ্ছায় সরে দাঁড়ালাম। 

‘আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে’- বলেন ইশরাক।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়ে ইশরাক হোসেন আরও বলেছেন, তার দল বিএনপি যতে বিব্রত না হয়, সেজন্যই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে মাদকবিরোধী অভিযান সমন্বয় করতে গিয়েছিলেন, আর তার হাতে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিল নিজের নিরাপত্তার জন্য। কিন্তু সেই ছবি দিয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলো ‘নানা ধরনের ন্যারেটিভ’ তৈরি করে ‘বিভিন্ন ধরনের খবর’ প্রকাশ করতে শুরু করে।

গণমাধ্যমের সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, গণমাধ্যমের ভূমিকায় আমি হতাশ হয়েছি, কেন আমাকে এভাবে টার্গেট করা হল। 

তিনি দাবি করেন, ওই ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে বলেছেন, তিনি পদত্যাগ করতে চান, যাতে দল বিব্রত না হয়, প্রধানমন্ত্রীর কাজ বাধাগ্রস্ত না হয়।

সরকারের দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। আমি মাদক নির্মূলে কাজ করার অনুমতি চেয়েছি। তিনি সুযোগ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ইশরাক হোসেন অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন।

পরে তীব্র সমালোচনা শুরু হলে তার পক্ষ দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী ওই ঘটনার ব্যাখ্যা দেন।

তিনি বলেন, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে ইশরাক হোসেনের নিরাপত্তা ঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি। 

কিন্তু ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে খবর প্রকাশ হয়।তবে তাৎক্ষণিক বিবৃতিতে ইরশাক জানান, এ ধরনের সংবাদ সর্বৈব মিথ্যা। 

তবে সোমবার সকালে ইশরাক জানান যে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শপথ নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় তারেক রহমানের মন্ত্রিসভা ছাড়লেন ইশরাক।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইশরাকের পদত্যাগ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

নিজ হাতে গাড়ি থেকে সরকারি স্টিকার খুলে ফেললেন ইশরাক

নিজ হাতে গাড়ি থেকে সরকারি স্টিকার খুলে ফেললেন ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

আরও পড়ুন

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম